রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালসহ সারাদেশে লঞ্চ ও বাস চলাচল বন্ধ!

বরিশালসহ সারাদেশে লঞ্চ ও বাস চলাচল বন্ধ!

Sharing is caring!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার।

পরবর্তী নিরেদশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে সকল নৌযান চলাচল বন্ধ বলে জানিয়েছন বি আই ডব্লিউ টি এর বরিশাল নদী বন্দর কর্মকর্তা নাজমুল মিঠু সরকার।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সারাদেশে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এসময়ে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলে জানিয়েছন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরই ধারাবাহিতায় বরিশাল থেকেও দুরপাল্লার বাস চলাচল বন্ধ বলে জানিয়েছন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।

করোনা ভাইরাস রোধে সরকার ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত আগেই শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD