বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলায় বৌভাতের অনুষ্ঠান বন্ধ

ভোলায় বৌভাতের অনুষ্ঠান বন্ধ

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলার দৌলতখানে একটি বৌভাতের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলার চর খলিফা ৩ নম্বর ওয়ার্ডের জামাল মৃধা বাড়ির মো. কবির হোসেনের ছেলে মো. ইলিয়াছ গত ১৪ মার্চ ঢাকায় বিয়ে করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে আজ শুক্রবার তাদের বাড়িতে বৌভাত হওয়ার কথা ছিল। কিন্তু দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে সব জনসমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি এসে তাদের এ বৌভাত অনুষ্ঠান বন্ধ করে দেন। এসময় তারা করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারিভবে সকল সভা সমাবেশ ও জন সমাগম নিষিদ্ধ। এরই অংশ হিসেবে এ বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনা মোকাবেলায় সব জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD