শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
হোম কোয়ারেন্টিনে সৃজিত-প্রসেনজিৎ

হোম কোয়ারেন্টিনে সৃজিত-প্রসেনজিৎ

Sharing is caring!

সিনেমার শুটিং বাতিল করে যুক্তরাজ্য থেকে কলকাতায় ফিরেই হোম কোয়ারেন্টিনে গিয়েছেন জিৎ ও মিমি তবে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই।

এবার দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে গেলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৪ দিনের জন্য তারা ঘরে নিজেদের আবদ্ধ করে রাখবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ‘কাকাবাবু’ সিরিজের পরবর্তী সিনেমার শুটিং শেষ করে কলকাতায় ফেরেন সৃজিত-প্রসেনজিৎ ও পুরো ইউনিট।

প্রসেনজিৎ জানান, বিমান বন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর কোনো সমস্যা ধরা পারেনি। তাই সরকারের সকল বিধিনিষেধ মানতেই তিনি হোম কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত সবার কাছ থেকে নিজেকে আলাদা রাখবেন।

এদিকে কলকাতা ফিরে টুইটারে সৃজিত লেখেন, ১৪ দিন হোম কোয়রান্টিনে থাকবো। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করবো। তাই সকল নিয়ম মেনে চলতে হবে।

এবারের ‘কাকাবাবু’ নির্মিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ গল্প অবলম্বনে। এই সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে আফ্রিকার কেনিয়ার জঙ্গলে। তবে করোনার কারণে একদিন আগে শুটিং শেষ করে দেশে ফিরতে হয়েছে সৃজিত ও প্রসেনজিৎ’কে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD