সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে করোনা প্রতিরোধে জেলা পুলিশের প্রচারণা

ঝালকাঠিতে করোনা প্রতিরোধে জেলা পুলিশের প্রচারণা

Sharing is caring!

ঝালকাঠিতে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঝালকাঠির শহরের সাধনা মোড়, পৌর মিনিপার্ক, কলেজ খেয়াঘাট, পেট্রোলপাম্প মোড় ও কলেজ মোড় এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সহকারী পুলিশ সুপার মাহামুদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, জেলা ডিবির পরিদর্শক মো. ইকবাল বাহার খান, টিআই আল মামুন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে।

এদিকে জেলার রাজাপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় বিদেশফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলায় এই পর্যন্ত মোট ৬৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD