সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
করোনাভাইরাস: পটুয়াখালীতে অন্য জেলার অধিবাসীদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা

করোনাভাইরাস: পটুয়াখালীতে অন্য জেলার অধিবাসীদের প্রবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা

Sharing is caring!

করোনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার জন্য কুয়াকাটা পর্যটন এলাকার সকল হোটেল-মোটেল বন্ধের নির্দেশনার পর এবার পটুয়াখালী জেলায় সড়ক ও নৌপথে বহিরাগত অর্থাৎ অন্য জেলার বাসিন্ধাদের জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা-পটুয়াখালী নৌরুটে চলাচলরত সকল যাত্রীবাহী ডাবল ডেকারের সকল লঞ্চের মালিকসহ সংশ্লিষ্টদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশের পক্ষ সচেতনতা নিয়ে মাইকিং চালানো হচ্ছে। সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশের ব্যতিক্রমধর্মী ব্যবস্থাও করা হয়েছে।

এরআগে বুধবার রাত আটটায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান সরকারের দেওয়া এসব নির্দেশনা পালনের জন্য মাইকিং করেছেন। হোটেল মালিকদের পর্যটকের ভ্রমণ বন্ধে বৃহস্পতিবার থেকে নতুন হোটেল বুকিং বন্ধের নির্দেশনাসহ যারা এখন অবস্থান করছেন তাদের কুয়াকাটা ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, সড়ক ও নৌপথে অন্য জেলার কোন লোক পটুয়াখালী জেলায় যেন না আসে। যদি এসে থাকে তবে তাদেরকে লঞ্চ বা গাড়িতেই রেখে পুনরায় ফেরত পাঠাতে হবে। কোন উপায়ই অন্য জেলার কোন লোক যেন পটুয়াখালী জেলায় না আসতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর পাশাপাশি পটুয়াখালী জেলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগনকে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হতে বলা হয়েছে।

এদিকে জেলার সকল থানার প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বেসিং, সাবান, টিস্যু পেপার রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে সবাইকে হাত ধুয়ে থানায় প্রবেশ করার জন্য বলা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD