বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, স্ট্রোকে নারীর মৃত্যু

না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, স্ট্রোকে নারীর মৃত্যু

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে এন আর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য। সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে বুলি নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লার ভোলাইলে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন। নিহত বুলি ওই প্রতিষ্ঠানের নারী শ্রমিক ছিলেন।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সকালে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য আহত হন।

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD