বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
উজিরপুরে সোস্যাল  ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

উজিরপুরে সোস্যাল  ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এর সৌজন্যে ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন

Sharing is caring!

বরিশালের  উজিরপুরে অবস্হিত ভবানীপুর হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সামজিক সংগঠন  সোস্যাল  ব্লাড ডোনার্স অর্গানাইজেশন বাংলাদেশ এর সৌজন্যে  বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়।
আজ (১৪ই মার্চ) শনিবার”সেচ্ছায় করি রক্তদান,হাসবে রোগী বাচঁবে রোগীর প্রান ” এই স্লোগানকে সামনে রেখে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ।
এছাড়া এ সময়ে আরও উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি তানভীর ফিদা ,সহ-সভাপতি জিহাদুল ইসলাম,রিফাত,সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খান,মারুফ,সাধারন সম্পাদক হাসিব,
কোষাধক্ষ্য  শুভ আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদিকা তুলি, এনামুল,পারভেজ সিকদার,ইসরাত জাহান মায়া,তান্জিম হাছান,প্রান্ত সহ আরও উপস্হিত ছিলেন  অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
স্কুল প্রাঙ্গনে সকাল ০৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা বিরতিহীন ভাবে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক এবং অভিভাবিকাদের সম্পুর্ন ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করে  এসবিডিওবি টিম।
এ সময়ে সকলকে রক্তের ব্যাপারে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার উপদেশ প্রদান করা হয়।রক্তদানে উৎসাহিত করেন সমাজের তরুনদের।
একঝাঁক তরুন ও মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ ব্লাড ডোনার্স ক্লাবটি সম্পূর্নই অরাজনৈতিক ও সেচ্ছাসেবী মূলক সংগঠন। ।
এ ব্যাপারে কলেজের শিক্ষক ছত্তার হাওলাদার জানান, সম্পুর্নই বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা আয়োজন করায় উক্ত সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা  এবং প্রশংসা পাওয়ার মত একটি কাজ এটি।
সাধারন শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্র জানান এভাবে এতো সহজে দ্রুততার সহিত ব্লাডের গ্রুপ জানতে পরে সত্যিই  খুব ভালো লাগছে,মন থেকে ভয় ও সংশয় দুর হয়ে গেছে।
উক্ত সংগঠনের সভাপতি জানান, এটি ফ্রি ব্লাড গ্রুপিং এর আমাদের ২য় কার্যক্রম, ভবিষ্যতেও এভাবে সারা বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন স্হানে এ রকম ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে। বাংলাদেশে রক্তের অভাবে আর কেউ যেন মারা না যায় এটাই হলো সংগঠনের মূল কার্যক্রম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD