বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বেতনের টাকা চুরি করে ঢাকায় আত্মগোপন, গ্রেফতার ১

বেতনের টাকা চুরি করে ঢাকায় আত্মগোপন, গ্রেফতার ১

Sharing is caring!

অনলাইন ডেক্স:নগরের ইপিজেড এলাকায় জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকের বেতনের টাকা চুরি করে ঢাকায় পালিয়েছিলেন প্রতিষ্ঠানের সহকারী স্টোর ইনচার্জ মো. তুষার মাহমুদ প্রকাশ রাসেল (২৬)।

ঢাকার মিরপুরে একটি হোটেলে আত্মগোপনে থাকা তুষার মাহমুদ প্রকাশ রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। তার কাছ থেকে চুরি হওয়া ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মো. তুষার মাহমুদ প্রকাশ রাসেল জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেডের সহকারী স্টোর ইনচার্জ পদে কর্মরত ছিলেন। তিনি বরগুনা জেলার তালতলী এলাকার ছিদ্দিক পালোয়ানের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকদের বেতনের টাকা চুরি করে পালিয়ে যাওয়া তুষার মাহমুদ রাসলেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া ৬৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, ১২ মার্চ ইপিজেড এলাকার জিহোং মেডিক্যাল প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকদের বেতনের টাকা চুরি হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তুষার মাহমুদ রাসেল। পরে ঢাকার মিরপুরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সেখানে একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD