বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ২০

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ২০

Sharing is caring!

অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার পৌড়সভার গাজিপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ১৫ শতাংশ জায়গা নিয়ে ওই গ্রামের মনির এবং নুরুল হকের মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে ওই জায়গা নুরুল হক ভোগ দখল করে আসছে। কিন্তু মনির ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবি করে শুক্রবার সকালে ২০/২৫ জন লোক নিয়ে জমি দখল করতে গেলে নুরুল হকের লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্বজনরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে সহিদুল্লাহ এবং হালিম নামের দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD