সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার গ্রেফতার

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানদার গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মুদি দোকানদার নিজাম উদ্দিন (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদরের নান্দিনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জামারপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার নিজাম উদ্দিন কে আসামি করে বুধবার সদর থানায় মামলা দায়ের করে ওই শিশুর নানী। গত ৮ মার্চ মুদি দোকানদার নিজাম ওই শিশুকে সন্দেশ ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ভাটিপাড়া পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি আবাসিক কক্ষে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর থেকে গাঁ-ঢাকা দেয় মুদি দোকানদার নিজাম। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নান্দিনা বাজার এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD