সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে নকল ডিটারজেন্ট কারখানায় র‌্যাবের অভিযানে

নলছিটিতে নকল ডিটারজেন্ট কারখানায় র‌্যাবের অভিযানে

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে একটি নকল ডিটাজেন্ট তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে ডিটারজেন্ট উদ্ধার করেছে র‌্যাব। এছাড়াও কারখানাটির মালিকের বাড়ি থেকে অস্বাস্থ্যকর শিশুখাদ্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১১টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে এদটি দল উপজেলার ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থাপিত কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এসময় কারখানার মালিক মীর এমদাদুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব জানায়, ষাইটপাকিয়া গ্রামের মীর শফিকুল ইসলামের ছেলে মীর এমদাদুল ইসলাম বাড়ির মধ্যেই ডিটারজেন্ট কারখানা স্থাপন করেন। এ কারখানায় উৎপাদিত ডিটারজেন্ট বিভিন্ন কম্পানির মোড়ক নকল করে প্যাকেটে ভরে বাজারে বিক্রি করতেন। এমনকি জেলার বিভিন্ন স্থানে এসব নকল ডিটারজেন্ট সরবরাহ করা হতো। পাশাপাশি তিনি শিশুদের ভেজাল খাদ্য, সাবান, কয়েল, চাপাতাসহ নানা ধরণের সামগ্রী তৈরি করেও বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে র‌্যাব ওই কারখানায় অভিযান চালায়। কারখানার মালিক মীর এমদাদুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নলছিটির সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেন।
র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আবদুল্লাহ আল মঈন হাসান বলেন, নকল ডিটারজেন্ট তৈরি না করার জন্য কারখানার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। র‌্যাব উদ্ধার করা অবৈধ ডিটারজেন্ট ও শিশুখাদ্যগুলো নষ্ট করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD