শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
নববধূ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নববধূ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স: নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে নীলফামারীর ডোমার উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীর দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) রাতে ডোমার-দেবীগঞ্জ সড়কের পাগলাবাজার এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জাহিদ হাসানের স্ত্রী রুনা বেগম (৩৫) ও পানিয়াল রহমানের স্ত্রী সখিনা বেগম (৫০)।

আহতরা হলেন- হামিদা বেগম (৪০), মজিদ ইসলাম (৩৫), জয়িতা আক্তার (১২), জান্নাত আক্তার (১০), লতিফা বেগম (২২)। এদের সবার বাড়ি ওই উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের লালার খামার এলাকায়।

পুলিশ জানায়, পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাট এলাকায় গোলাম রাব্বানীর বিয়ে শেষে মাইক্রোবাসে করে নববধূ নিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি ডোমারে ফিরছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে পাগলাবাজার এলাকায় বরযাত্রীর গাড়ি বহরের প্রথম গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুছড়ে গিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই রুনার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতাবস্থায় সাত জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে সখিনা ও হমিদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হলে পথে সখিনা মারা যান। আর হামিদা রমেক হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, ওই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটর ও চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD