সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন হোম কোয়ারেন্টাইনে

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনাভাইরাসের বাড়তি সতর্কতায় মানিকগঞ্জে বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। তাদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে স্বাস্থ্য বিভাগ। জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকাল পযন্ত ইতালী, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে মানিকগঞ্জের পাঁচ উপজেলায় ৫৯ জন ব্যক্তি বাড়ি ফিরে আসেন।

তাদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন নারীসহ ৩২ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুরে ২ জন এবং সিঙ্গাইর উপজেলায় ১ জন ব্যক্তি রয়েছে। বিদেশ ফেরত ওই ব্যক্তিদের নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থাপনায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের বাইরে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।

তবে তারা সবাই সুস্থ আছেন এবং শারীরিক কোন সমস্যাও পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ১২ শয্যা করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD