শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কেমন পুরুষ পছন্দ কিয়ারার?

কেমন পুরুষ পছন্দ কিয়ারার?

Sharing is caring!

‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন কিয়ারা। এমন উড়ন্ত সূচনার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বলিউড সুন্দরীকে। কিছুদিন ধীরে চলো নীতিতে এগোলেও ২০১৯ সালে শহীদ কাপুরের সাথে ‘কবির সিং’ সিনেমা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন বক্স অফিসে। বলাই বাহুল্য, এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম তারকাদের একজন কিয়ারা। ২৭ বছর বয়সী কিয়ারার সামনে লাইন ধরে আছে শেরশাহ, লক্ষ্মী বম্ব, ইন্দু কী জাওয়ানি, ভুল ভুলাইয়া টুসহ বেশ কিছু ছবি।

এদিকে, বলিউডপাড়ায় গুঞ্জন, কিয়ারার সঙ্গে মন দেওয়া–নেওয়া চলছে আরেক তারকা সিদ্ধার্থ মালহোত্রার। এসব বিষয়ে কি আর সহজে মুখ খোলেন তারকারা? তাই কিয়ারার কাছে একটু ঘুরিয়ে ফিরিয়ে ফিল্মফেয়ারের জিজ্ঞাসা, বাকি জীবন একসঙ্গে কাটিয়ে দেওয়ার জন্য আপনার কেমন পুরুষ পছন্দ? কিয়ারা জানালেন, এমন কেউ যাকে চোখ বন্ধ বিশ্বাস করা যায়। যার রসবোধ ভালো আর আমার জোকস শুনেও হাসবে। যে নিজের কাজ নিজে করতে জানে। আর দয়ালু।

স্বপ্নের পুরুষের মধ্যে আরও অনেক কিছুই খোঁজেন এই তারকা। তিনি চান, এমন একজন মানুষ যে কিনা মানুষকে সম্মান করতে জানে আর আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, সৎ ও সরল।

এতটুকুতেই থামছেন না কিয়ারা। মানুষের সঙ্গে মিশতে জানতে না, গল্প করতে জানে না, এমন পুরুষ নাকি মোটেই পছন্দ না তার। জীবনকে নাকি পার্টির মতো উপভোগ করতে জানতে হবে। এটুক শুনে বহু পুরুষই বলে উঠতে পারেন, বাহ্, কিয়ারা বাহ্।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD