বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আগৈলঝাড়ায় প্রেমিক যুগলের একসাথে বিষপানে আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়ায় প্রেমিক যুগলের একসাথে বিষপানে আত্মহত্যার চেষ্টা

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়ায় সমাজ ও পরিবার প্রেম মেনে না নেওয়ায় এবং পরিবারে বিয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করতে একসাথে বিষপান করেছে। স্বজনদের মাধ্যমে উভয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও হাসপাতালে ভর্তি প্রেমিক-প্রেমিকার আত্মীয় স্বজনদের মাধ্যমে জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস (১৭) এর সাথে একই ইউনিয়নের মোহনকাঠী গ্রামের হীর লাল বৈরাগীর মেয়ে ও মোহনকাঠী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী পুজা বৈরাগীর (১৬) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। উভয়েই তাদের পরিবারে বিয়ের কথা জানালে উভয়ের পরিবার তাতে অস্বীকৃতি জানায়। তাদের বিয়েতে উভয়ের পরিবার অসম্মতি জানালে সোমবার সকালে প্রেমিক প্রকাশ ও প্রেমিকা পুজা একত্রে পাশ্ববর্তি উজিরপুর উপজেলার ভাউধর গ্রামে প্রেমিক প্রকাশের মামা নিহার বাড়ৈর বাড়িতে যায়।

সেখানে তারা সোমবার দুপুরে আত্মহত্যার জন্য একত্রে বিষপান করে। বিষপানের পর উভয়ে অসুস্থ হয়ে পরলে দু’জনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল প্রধান ডাঃ বখতিয়ার আল মামুন জানান, উভয়কে চিকিৎসা দেয়া হচ্ছে। ২৪ ঘন্টার আগে তাদের পরিস্থিতি ভাল মন্দ কিছু বলা যাবে না। তবে প্রকাশের চেয়ে পুজার অবস্থা একটু খারাপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD