শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৯ বছর প্রেমের পর বিয়ে করছেন পূজা

৯ বছর প্রেমের পর বিয়ে করছেন পূজা

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রেমিক কুণাল বর্মার সঙ্গে নয় বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বাগদানও সেরেছেন তিন বছর আগে। এবার তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।

পূজা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের করার খবরটি দিয়েছেন। তবে বিয়ে নির্দিষ্ট তারিখ জানাননি।

কুণালের একটি পোস্ট শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, এতদিন মেয়ে, বোন, বন্ধু ও প্রেমিকা হিসেবে ছিলাম। এবার আমি স্ত্রীও হতে চলেছি। এবার একসঙ্গে থাকার সময় এসে গিয়েছে। আমরা বিয়ে করতে চলেছি।

২০১৭ সালে হঠাৎ করেই বাগদান সারেন পূজা ও কুণাল। কিন্তু অন্যদের মতো বাগদানের পরই তাদের বিয়ে করতে দেখা যায়নি। দু’জনই ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত কাজ নিয়ে। তবে তিন বছর পর বিয়ের করার খবর দিলেন পূজা।

হিন্দি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পূজা বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ‘চ্যালেঞ্জ ২’, ‘লাভেরিয়া’ ও ‘রকি’তে দেখা গেছে তাকে। ওয়েব সিরিজেও বিচরণ ঘটেছে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD