শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঈদুল আযহায় আসছে অনন্ত জলিলের সিনেমা

ঈদুল আযহায় আসছে অনন্ত জলিলের সিনেমা

Sharing is caring!

অনলাইন ডেক্স:অনন্ত জলিলের সর্বশেষ সিনেমা ‘মোস্টওয়েলকাম ২’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ঈদুল ফিতরে। এর মাঝে গত ছয় বছর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে চলতি বছরের ঈদুল আযহায় আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই তারকা।

এরই মধ্যে অনন্ত জলিল শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘দিন- দ্য ডে’র কাজ। এতে তার বিপরীতে রয়েছেন বর্ষা। সিনেমাটির মুক্তির বিষয়টি অনন্ত নিজেই জানিয়েছেন।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ অংশের প্রযোজক হিসেবে রয়েছেন অনন্ত জলিল নিজেই।

সিনেমায় আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনন্তকে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বেন তিনি। পাশাপাশি ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে বলেও জানা যায়। বাংলাদেশ ও ইরানে সিনেমাটির শুটিং হয়েছে।

সম্প্রতি সিনেমা সংশ্লিষ্ট বেশকিছু অনুষ্ঠানে ‘দিন-দ্য ডে’র ট্রেলার দেখিয়েছেন অনন্ত জলিল। মুক্তির আগে ব্যাপক পড়িসরে সিনেমাটির প্রচারণার আভাসও দিয়েছেন এই অভিনেতা।

এতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুক অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও দেখা যাবে।

২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে অনন্ত জলিলের। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় দেখা যায় অনন্ত-বর্ষাকে। এবার এই জুটি ‘দিন: দ্য ডে’ মুক্তির প্রহর গুনছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD