শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরুণকে বাদ দিয়ে টাইগারকে নিলেন রেমো!

বরুণকে বাদ দিয়ে টাইগারকে নিলেন রেমো!

Sharing is caring!

জানুয়ারিতে মুক্তি পেয়েছে রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। আলোচনায় থাকার পরও সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং তার বিপরীতে ছিলেন শ্রদ্ধা কাপুর। সিনেমাটির গল্পে একটি নাচের প্রতিযোগিতায় বরুণ ও শ্রদ্ধাকে পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য হিসেবে দেখা গেছে।

সম্প্রতি রেমো ডি’সুজা ড্যান্স ফ্র্যাঞ্চাইজিটির নতুন কিস্তির কাজ শুরু করেছেন। তবে শোনা যাচ্ছে এবার আর বরুণ থাকছেন না। বলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নতুন পর্বে তার জায়গায় নেওয়া হচ্ছে টাইগার শ্রফকে।

ভারতীয় সংবাদমাধ্যমে সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, রেমোর পরিচালনায় এর আগে সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্লাইং জেট’-এ অভিনয় করেছিলেন টাইগার। তারা দু’জন আবারও একসঙ্গে ড্যান্স সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন।

‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ছিল ‘স্ট্রিট ড্যান্সার’। এটি ছাড়াও ‘এবিসিডি ২’ সিনেমায়ও রেমোর পরিচালনায় অভিনয় করেন বরুণ। তবে এবার এই ফ্র্যাঞ্চাইজিটিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন টাইগার। তবে তার বিপরীতে সিনেমাটিতে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD