বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সড়কে গাছ ফেলে বরযাত্রীবাহী বাসে ডাকাতি

সড়কে গাছ ফেলে বরযাত্রীবাহী বাসে ডাকাতি

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে বিয়ে বাড়ীর বাস আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার সুহরী ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাসের চালক কালাম (৪০), হেলপার মামুন (৩০) এবং মাইক্রোবাসের চালক রাসেলকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাসের যাত্রী সাবু দাস জানান, বরিশালের নলছিটি থেকে গলাচিপায় বরের বাড়িতে যাওয়ার পথে সুহরী ব্রিজের কাছে পৌঁছলে মুখোশধারী ডাকাতের দল গাছ ফেলে বাসটিকে আটকে দেয়। এসসময় মুখোশধারী ডাকাতের দল অস্ত্রের মুখে বাসের সকল যাত্রীকে জিম্মি করে লুট করে নিয়ে যায় স্বর্নালংকার, মোবাইলসেটসহ নগদ টাকা।

ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, পুলিশ মা-মনি পরিবহন (ফরিদপুর-ঝ ১১-০০০২) বাসের চালক কালাম (৪০), হেলপার মামুন (৩০) এবং মাইক্রোবাসের চালক রাসেলকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তিনি জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপারসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD