সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
নদীপথে নাব্যতা বজায় রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন

নদীপথে নাব্যতা বজায় রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:

আসন্ন শুষ্ক মৌসুমে বরিশালের নদীপথে নাব্যতা বজায় রাখার জন্য ড্রেজিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআইডব্লিউটিএ।

ড্রেজিংয়ের পয়েন্টগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত এবং সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল নদীবন্দর ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিএ’র  ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভূইয়া বলেন, আমরা চাই নৌ-পথগুলোকে সচল রাখতে। এজন্য সরকারের উদ্যোগের পাশাপাশি সকলের সহযোগীতাও প্রয়োজন। জনবলের উন্নয়ন না ঘটলেও বিগত সময়ে আমাদের ড্রেজিং মেশিন বেড়েছে। সামনে আরো বাড়বে। যেখানে বিগত সময়ে বিআইডব্লিউটিএ’র ১০ টি ড্রেজিং মেশিন ছিলো সেখানে এখন ২৫ টি। সামনে আরো ৬ টির মতো সংযোজন হচ্ছে বহরে।

তিনি বলেন, আমরা মূলত নদী খননের ক্ষেত্রে মেইনটেনেন্স বা রক্ষনাবেক্ষন ড্রেজিং এবং ক্যাপিটাল বা বৃহত আকারের ড্রেজিং করে থাকি। ক্যাপিট্যাল ড্রেজিং মূলত মরে যাওয়া নদীতে নতুনভাবে খনন করে নাব্যতা ঠিক করা হয়ে থাকে। প্রথম শ্রেনীর অর্থাৎ ঢাকা বরিশাল রুট কিংবা বড় লঞ্চ চলাচলের জন্য নদীপথে ১৪ ফিট গভীরতার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমরা সার্ভের মাধ্যমে এ রুটগুলোতে প্রতিনিয়ত মাপঝোপ করছি। আর যেখানে গভীরতা কমে যাচ্ছে সেখানে মেইনটেনেন্স ড্রেজিং বা খনন কাজ করছি।

তিনি বলেন, এ মুহুর্তে বরিশালে আমাদের পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন নদী, লাহারহাট-ভেদুরিয়া, মিয়ারচরসহ বরিশালের বেশ কিছু জায়গায় ড্রেজিং কাজ চলমান রয়েছে।

তবে পটুয়াখালী-ঢাকা রুটের লঞ্চ মাষ্টারদের দাবীর প্রেক্ষিতে বাকেরগঞ্জের কবাইতে আমরা ড্রেজিং কার্যক্রম শুরু করলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই সে কাজে বাধা দিয়েছে। এমনকি আমাদের বিরুদ্ধে ফৌজদারী মামলাও করা হয়েছে। অথচ কবাইতে প্রতিনিয়িত লঞ্চ চরে আটকা পড়ছে এবং যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যে বরিশাল নদী বন্দর এলাকায় ড্রেজিং কাজ শুরু হবে। বিগত সময়ে সেখানে আমাদের রাতের বেলা কাজ করতে বাধ্য করেছেন লঞ্চ মালিকরা। কিন্তু আমাদের দিনের বেলা কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজন। তাই লঞ্চ মালিকদের অনুরোধ জানাচ্ছি তারা যেন ড্রেজিং এর কয়েকদিন লঞ্চগুলো দিনের বেলা সরিয়ে রাখে। এতে ভালো মানের ড্রেজিং হলে তাদের জন্যই উপকার বয়ে আনবে।

এছাড়াও কাজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় নানান সমস্যা দেখা দিচেছ। কিন্তু ভালোমানের কাজের জন্য সঠিকনিয়মে কাজ করার সুযোগ আমাদের করে দিতে হবে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভূইয়া বলেন, প্রতিবছর ড্রেজিংয়ের সময় ডেজিংকৃত পলিমাটি পূনরায় নদীতেই ফেলা হয়। যা নিয়ে বিভিন্ন সময় সমালোচনার সম্মুখিন হতে হয় বিআইডব্লিউটিএকে। এই অবস্থায় এবার ড্রেজিংকৃত মাটি নদী থেকে অন্য কোথাও ফেলার জন্য স্থান চিহ্নিতকরনে সকলের সহযোগিতা কামনা করছি। জায়গা দিলে আমরা সেখানে ফেলবো। এমনকি ড্রেজিং সংলগ্ন এলাকায় নীচু জমি ভরাটের প্রয়োজন হলে তাও বিনা পয়সায় আমরা ভরে দিতে পারবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD