বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় ই অবৈধ ইটভাটা মালিকের কারাদণ্ড

বরগুনায় ই অবৈধ ইটভাটা মালিকের কারাদণ্ড

Sharing is caring!

বরগুনা সদর উপজেলায় দুই অবৈধ ইটভাটা মালিককে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এবং অনাদায়ে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সহায়তা করেন পটুয়াখালী র‍্যাব-৮ এর সদস্যরা।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার কুমড়াখালী এলাকায় এসবিআর ও সনি ব্রিকস নামের দুইটি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসনের ইট তৈরির অনুমতি না থাকায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)” অনুযায়ী ৪নং ধারায় দুই ইটভাটা মালিককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ১০ লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়। এসময় মেসার্স এইচবিআর ব্রিকসের মালিক মো: শহিদুল আহসান ও মেসার্স সনি ব্রিকসের মালিক মো: সালাউদ্দিন মল্লিককে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD