রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
ভোলায় জেলের জালে ৪৭ কেজির কচ্ছপ

ভোলায় জেলের জালে ৪৭ কেজির কচ্ছপ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

ভোলায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল একটি কচ্ছপ যার ওপর ৪৭ কেজি। পরে খবর পেয়ে জীবিত অবস্থায় প্রাণীটিকে নিয়ে যায় বন বিভাগের কর্মকর্তারা। একে সাগরে ছেড়ে দেয়া হবে।

বুধবার দুপুরে মাছ ধরার সময় জেলেদের জালে কচ্ছপটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য জেলেরা বাড়ি নিয়ে যায় একে। আর খবর পেয়ে জেলে আবু সাইদ নামে একজনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।

বিশেষজ্ঞরা জানান, কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। ধরা পড়েছে মেঘনা নদীর তুলাতলী এলাকায়। এই কচ্ছপগুলো মূলত সাগরে থাকে। আর নদীতে সচরাচর এগুলো ধরাও পড়েনি ভোলায়।

বন বিভাগের একজন কর্মকর্তা জানান, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার জেলে আবু সাইদ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির চেষ্টা করছে এমন খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে কচ্ছপটি উদ্ধার করে বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘উদ্ধার হওয়া কচ্ছপটি ভোলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হবে।

কচ্ছপ বিশেষজ্ঞ এ জি জে মোরশেদ ঢাকা টাইমসকে বলেন, ‘এই কচ্ছপগুলো সাগরে থাকে, নদীতে সাধারণত আসে না। জেলেরা যেখানে জাল ফেলেছে, সেটি সাগরের মোহনা হতে পারে, সে জন্যই হয়ত ধরা পড়েছে।

এই প্রজাতিক প্রাপ্তবয়স্ক কচ্ছপগুলো ৪০ কেজির ওপরে হয়ে থাকে বলেও জানান এই বিশেষজ্ঞ। এর আয়ুষ্কাল দুইশ থেকে তিনশ বছর।

জনাব মোরশেদ ঢাকা টাইমসকে বলেন, এই ধরনের কচ্ছপ শিকার আইনত নিষিদ্ধ এবং দ-নীয় অপরাধ। পুলিশ জানতে পারলে তাকে ধরে নিয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD