বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Sharing is caring!

অনলাইন ডেক্স:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় ট্রাক ও শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষের ট্রলিচালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পথচারী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ভোড়ামারা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে ট্রলিচালক শুকুর আলী (৩৫) ও একই এলাকার আতর আলীর ছেলে হেলাপার আলামিন (১৮)। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম রিপন আলী।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাইল করিম জানান, সকালে দশমাইল এলাকায় একটি ট্রলি ওই মহাসড়ক পার হচ্ছিল। এসময় কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক আলী ও হেলপার আলামিনের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় রিপন নামে এক পথচারী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD