শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্রকাশ পেলো আঁখি আলমগীরের নতুন গানচিত্র ‘তোমার কারণে’

প্রকাশ পেলো আঁখি আলমগীরের নতুন গানচিত্র ‘তোমার কারণে’

Sharing is caring!

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন গানচিত্র ‘তোমারি কারণে’ প্রকাশ পেয়েছে। অনুরূপ আইচের কথায় গানটির সুর করেছেন ফাজবির তাজ ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে গানটির প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশানে এক জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজ। এই প্রতিষ্ঠানের ব্যানারে এসএস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ‘তোমার কারণে’ গানচিত্র প্রকাশ পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু, নির্মাতা ওসমান মিরাজ ও মডেল আরিয়ানা জামানসহ অনেকে।

নতুন গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, আমাকে গানটি গাইতে সুযোগ করে দেওয়ার জন্য এসএস মাল্টিমিডিয়াকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটির বয়স বেশিদিন হয়নি। আমি মনে করি, এভাবে যদি নতুন নতুন প্রতিষ্ঠানগুলো উঠে আসে, তাহলে নতুন নতুন শিল্পীরাও উঠে আসবে। ‘তোমার কারণে’ গানটিতে যখন কণ্ঠ দিয়েছি তখনই অনেক ভালো লেগেছে। তবে সময়ের অভাবে এর গানের ভিডিওতে উপস্থিত হতে পারিনি। তবে আশা করছে গানচিত্রটি সবার মন ছুঁয়ে যাবে।

এসএস মাল্টিমিডিয়া হাউজের উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, আমি মনে করি আঁখি আলমগীর হলেন বাংলাদেশের গান কন্যা। তার কণ্ঠে ভিন্ন রকম একটা জাদু আছে। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। তিনি বলেন, গানটি অনেক সুন্দর। সাগরের তীরে এর ভিডিও শুট করার পর তা আরও বেশি ভালো লাগছে। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আরিয়ানা জামান। তাদের দু’জনের পারফরম্যান্সও দারুণ ছিল। সব মিলিয়ে একটি চমৎকার কাজ হয়েছে।

অনুষ্ঠানে ‘তোমার কারণে’ গানচিত্র প্রদর্শন করা হয় পাশাপাশি একই সময় ইউটিউবে প্রকাশ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD