শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মার্কিন অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন

মার্কিন অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন

Sharing is caring!

মেরিকার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিখ্যাত ব্রডওয়ে থিয়েটারের এই তারকা নিউইয়র্কে ৮৬ বছর বয়সে মারা যান। 

লিন কোহেনের ম্যানেজার তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কোহেনের মৃত্যুর কারণ বিস্তারিত জানাননি।

লিন কোহেন বিশ্বজুড়ে সাড়া জাগানো টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। এইচবিও চ্যানেলের এই আলোচিত সিরিজটি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৬টি সিজনে মোট ৯৪টি পর্বে প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরে ছিল তার জন্ম। মঞ্চ, সিনেমা ও টেলিভিশনের দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ার ছিল তার।

অভিনেত্রী স্টিফানির সঙ্গে লিন কোহেন

কোহেনের বহুসংখ্যক সফল কর্মের মধ্যে ‘নার্স জ্যাকি’ ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ ফিচার ফিল্ম উল্লেখযোগ্য। এছাড়া সায়েন্স ফিকশন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’-এ অভিনয় করেন তিনি। তার অভিনীত আলোচিত ও সফল কাজের মধ্যে ‘হ্যামলেট’, ‘আই রিমেম্বার মামা’, ‘টোটাল এক্লিপস’, চিকাগো মেড’ ও ‘ব্লু ব্লাডস’ অন্যতম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD