শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

বরিশালে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

Sharing is caring!

পূর্ব শত্রুতার জের ধরে বরিশালে মো. বনি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বনি কেডিসি কলোনী এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে বরিশাল শহরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিল বনি। পথে চাঁদমারী এলাকায় এলে তার ওপর হামালা চালায় এলাকার কতিপয় যুবক। এ সময় তারা বনিকে কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই মো. কালাম বনিকে উদ্ধার করেন এবং হামলাকারীদের মধ্য থেকে দু’জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বনিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বনি জানায়, কয়েকদিন আগে চাঁদমারী এলাকার যুবক আরিফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ জের ধরে আরিফসহ ৮/১০ জন তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল জানান, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD