শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দের দাবিতে সমাবেশ

প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দের দাবিতে সমাবেশ

Sharing is caring!

বরিশালের রসুলপুর চরের ও নদী ভাঙন কবলিত হতদরিদ্র এবং প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর বরাদ্দ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় হতদরিদ্র ও ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রামে টিনের ঘর উত্তোলন করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এসব ঘরের বরাদ্দের তালিকায় প্রকৃত ভূমিহীনদের নাম বাদ দিয়ে জটিলতা সৃষ্টি করছেন।
জনপ্রতিনিধিরা তাদের পছন্দের লোকদের সুপারিশের মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়ার কারণে প্রকৃত ভূমিহীনদের ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের সরকারি ঘর দেওয়ার দাবি জানান বক্তারা।

কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষাণী সভা বরিশাল জেলা কমিটির সভাপতি রেহানা বেগম মিতু, কৃষক ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হালিম মোহরী, প্রচার সম্পাদক ইউসুব আকন, সাংগঠনিক সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত, নুর নাহার মিলি, হীরা বেগম, অভিনাশ মিস্ত্রসহ জেলা ও মহানগরের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD