রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশাল ৪ আসনে বিএনপির নূরুর রহমান জাহাঙ্গীরের পক্ষে কঠিন প্রচারণা

বরিশাল ৪ আসনে বিএনপির নূরুর রহমান জাহাঙ্গীরের পক্ষে কঠিন প্রচারণা

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৪ আসনে হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় বিএনপির নতুন প্রার্থী নূরুর রহমান জাহাঙ্গীর প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ শতাধিক নেতার মনোনয়ন বাতিল হওয়ার পরেও বাছাইয়ে টিকে যাওয়া এই নেতা দলের কান্ডারী হয়ে হিজলা মেহেন্দীগঞ্জের পাল ধরে রাখার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। দীর্ঘদিন ধরে কোনঠাসা হয়ে থাকা নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তার পক্ষে কাজ করা শুরু করে দিয়েছে। এলাকাবাসী জানায় নূরুর রহমান জাহাঙ্গীর একজন শিক্ষিত ব্যক্তি। তিনি এম কম ও এল এল বি পাস।তিনি উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। রাজনৈতিক ইতিহাসে রয়েছে তার ব্যাপক পরিচিতি। তিনি ৮০ ও ৯০ দশকে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। এরপর ধাপে ধাপে বিএনপির নেতাকর্মীদের সাথে কাধে কাধ মিলিয়ে জুলুম নির্যাতন সহ্য করে সামনে এগিয়ে যান।১৯৮৯ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বরিশাল উত্তর জেলা- জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক ছিলেন। ১৯৯৩ থেকে ২০০৮ পর্যন্ত উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ থেকে ২০০৪ পর্যন্ত উত্তর জেলা যুবদলের সভাপতি পদে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। রাজনৈতিক দক্ষতার কারণে তিনি কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে স্থান করতে সক্ষম হন। ১৯৯৩ থেকে ২০০৩ মির্জা আব্বাস ও গয়েশ্বর রায়ের সাথে জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের পক্ষে কাজ করেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে দলের কান্ডারী হিসেবে পরিচয় করতে সক্ষম হন।তিনি ১/১১ থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনা বিরোধী আন্দোলনে জেল জুলুমে বিভিন্ন সময়ে নির্যাতনের স্বীকার হন। তিনি উপজেলার উলানিয়া, গবিন্দপুর, চাঁনপুর, চরএককরিয়া ও ধুলখোলা অবহেলিত এ ৫টি ইউনিয়নের উন্নয়নের অঙ্গীকারে আটসাট বেধে নিরলস কাজ করে যাচ্ছেন। এলাকায় ভোটার সংখ্যা ৮০ হাজারেরও অধিক। অপরদিকে ওই এলাকায় আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথ কঠিন প্রতিপক্ষ হিসেবে রয়েছে। তার মোকাবেলা করে বিএনপির পক্ষে বিজয় ছিনিয়ে আনতে এলাকাবাসী নূরুর রহমান জাহাঙ্গীরের বিকল্প দেখছেন না। এলাকা থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে ঐক্য ফ্রন্টের মনোনয়ন পাওয়ায় দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন। এব্যাপারে নূরুর রহমান জাহাঙ্গীর বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দলের পক্ষে কাজ করছি। সাধারণ মানুষ আমাকে ভালবাসায় সাড়া দিয়ে সহযোগিতা করছে। নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই আমি বিজয় লাভ করতে সক্ষম হব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD