বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজ ‍এলাকার রাকিবের

নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজ ‍এলাকার রাকিবের

Sharing is caring!

ভোলার চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল বরিশাল সরকারী বিএম কলেজ ‍এলাকার বাসিন্দা রাকিব (১৩) ও তার মামা রাজিব (১৮) ।

রাকিবের বাড়ি ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ ফাড়িঁর সামনে। তার পিতার নাম আবদুল বারেক মোল্লা। তার সাথে থাকা মামা চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়শাবাগ গ্রামের পিতা হারুন অর রশিদের ছেলে রাজিব (১৮)। রাকিব বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীদের পরিচিত মুখ ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নানা বাড়িতে বেড়াতে এসেছে দুই দিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার নোঙ্গর করা নৌকায় সোমবার রাত সাড়ে ৩টায় মাছ ধরতে যায়। জোয়ারের তোরে হঠাৎ নৌকাটি পানিতে উল্টে ডুবে যায়। এতে নৌকায় থাকা মামা-ভাগিনা দু‘জনের মৃত্যু হয়।

এছাড়া বাকী ৭ জন নৌকার উপরে অবস্থান করায় তারা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রাজিব ও ভাগিনা রাকিব নৌকার ভিতরের দরজা আটকে যাওয়ায় বের হতে পারেনি।

সোমবার সকাল ৯টায় খবর পেয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আসলামপুর ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম বলেন, রাকিব নানা বাড়িতে বেড়াতে এসে মামার কাছে রাতে নৌকায় অবস্থান করেছে। নৌকাটি ডুবে যাওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সকালে লাশ দু‘টি আয়শাবাগ গ্রামে হারুনের বাড়িতে পৌঁছার সাথে সাথে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD