শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মা হচ্ছেন কোয়েল মল্লিক

মা হচ্ছেন কোয়েল মল্লিক

Sharing is caring!

সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে প্রতীক্ষিত সুখবরটি জানালেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। ‘জীবনের সেরা অনুভব’ হিসেবে প্রকাশ করলেন তার মাতৃত্বের অনুভূতির কথা।

কোয়েল আর নিসপাল সিংহ রানে ঘর বেঁধেছেন সাত বছর আগেই। স্বভাবতই তাদের ঘরে নতুন অতিথির অপেক্ষা দীর্ঘদিনের। তাই এখন প্রচণ্ড খুশি কোয়েল ও রানে-সহ গোটা পরিবার।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি; এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’

কোয়েলের স্বামী রানেও খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’

এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার। কোয়েল বলেন, ‘শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারাক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।’

২০১৯-এর শেষ থেকে শুরু হয়েছিল ভালো সময়। ‘মিতিন মাসি’র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট  করেন কোয়েল মল্লিক।

‘জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি…। এই গ্রীষ্মে আমাদের সন্তানের আগমনের অপেক্ষায় আমরা।’ এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেন কোয়েল, ‘আশীর্বাদ’।

বেশ কিছুদিন ধরেই কোয়েলের মা হওয়া নিয়ে জল্পনায় ছিল টলিউড সংশ্লিষ্ট মহল ও কোয়েলের অসংখ্য ভক্ত-অনুরাগীরা। কেউ বলতেন ‘মিতিন মাসি’র সাফল্যের পর তিনি এবার পুরোপুরি মন দেবেন ক্যারিয়ারে। কিন্তু এ বছর কোয়েল-রানে দম্পতি রুপালি পর্দায় নয়, বরং বাস্তব সংসারেই রূপকথা বুনবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD