শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বিদেশ যাচ্ছেন এরশাদ, জানালেন জাপার নতুন মহাসচিব

বিদেশ যাচ্ছেন এরশাদ, জানালেন জাপার নতুন মহাসচিব

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন বলে জানিয়েছেন দলটির নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (৩ ডিসেম্বর) রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

রাঙ্গা বলেন, গতরাতে আমাদের পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার বাসায় দেড়ঘণ্টা ছিলাম। উনার অবস্থা এখন ভালো।

‘‘আমাদের রক্তের হিমোগ্লোবিন যেখানে ১২, চেয়ারম্যান স্যারের ১০। তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে দেখছেন। আজ (সোমবার) সকালেও আমি তাকে দেখে এসেছি। তবে উন্নত চিকিৎসার জন্য দুই-একদিনের মধ্যে তিনি ‘দেশের বাইরে’ যেতে পারেন।’’

তিনি বলেন, জাতীয় পার্টি কোনো ফেলে দেওয়ার মতো দল না। এর আগে আমরা সরকারে ছিলাম। আবারও দল একটি পর্যায়ে আসার পর অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে ওঠেছে। এজন্য দলে পরিবর্তন এসেছে। দলের মধ্য কোনো অনিয়ম পেলে বা মনোনয়ন বাণিজ্য হলে বহিষ্কারের সিদ্ধান্তও আসতে পারে।

তবে দলের অশুভ শক্তি কারা সে বিষয়ে পরিষ্কার করে বলেননি রাঙ্গা।

নতুন এই মহাসচিব বলেন, আমাকে তিনবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি দল থেকে বেরিয়ে যাইনি। যারা দল থেকে বেরিয়ে গেছেন আপনারা আসুন, যে অবস্থানে আপনারা আছেন সে অবস্থানে রাখা হবে।

‘চেয়ারম্যান দলের পিতা, তিনি বকা দেবেন, ভুল করলে বহিষ্কার করবেন। তাই বলে দল থেকে চলে যাবো কেন? আমি যাইনি বলেই আজ একটা পর্যায়ে আসতে পেরেছি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাঙ্গা বলেন, আমরা মহাজোটের কাছ থেকে কতটা আসন পাবো তা এখনও পরিষ্কার না। অথচ এটা আরও তিন মাস আগে জানার কথা। তারা কোথায় নির্বাচন করবে, পরিবেশ আছে কি-না তা জানি না। আমাদের ১০টি না ১০০টি আসন দেওয়া হবে তার সঠিক অবস্থান ঠিক করা।

বিদায়ী মহাসচিব বিষয়ে কিছু না বললেও ঋণ খেলাপির কারণে এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান তিনি।

সোমবার সকালে জাতীয় পার্টির গঠনতন্ত্র মোতাবেক এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন এরশাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD