শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্রতিভার বিকাশে খেলাধুলায় মনোযোগী হতে হবে: প্রতিমন্ত্রী

প্রতিভার বিকাশে খেলাধুলায় মনোযোগী হতে হবে: প্রতিমন্ত্রী

Sharing is caring!

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকলেই হবে না। প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলায় মনযোগী হতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, শিশুদের প্রতিভার বিকাশ ঘটবে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন।

এর আগে নগরের বান্দ রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পটুয়াখালী জেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জেলা দল। এছাড়া বঙ্গমাতা ফুটবলে ২-০ গোলে বরিশাল জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা জেলা।

এছাড়া বিভাগীয় পর্যায়ের এ খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে তৃতীয় স্থান অর্জন করেছে বরগুনার কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে তৃতীয় স্থান অধিকার করেছে প্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা দলের খেলোয়াড় পটুয়াখালী দক্ষিণ সেহাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয় প্যাদা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরিশাল জেলা দলের তাওহীদ গাজী।

এছাড়া বঙ্গমাতা গোল্ডকাপে বরগুনা জেলা দলের সর্বোচ্চ গোলদাতা সাদিয়া আক্তার এবং সেরা খেলোয়াড় হালিমা আক্তার নির্বাচিত হয়েছেন। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীসহ অন্য অতিথিরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এস এম ফারুক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD