সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ

ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আবদুর রহমান (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে তার ভাই আবদুল্লাহ তাকে হত্যা করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে কেওতা ঘিগড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুই ভাই ওই এলাকার ওমান প্রবাসী আবু বকর সিদ্দিকের ছেলে।

নিহত আবদুর রহমান পার্শবর্তী উপজেলার গুয়াটন হেমায়েত উদ্দিন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এদিকে, এ ঘটনার পর রাতেই তার ভাই আবদুল্লাহ পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, আবদুল্লাহ লেখাপড়া করলেও মানসিকভাবে স্বাভাবিক না। রাত ৯টার দিকে আবদুল্লাহ বাড়ির পার্শবর্তী মাদ্রাসায় এসে এলাকাবাসীকে ডেকে ভাই আবদুর রহমানকে আঘাত করার কথা জানান। পরে তাদের দাদা আবদুল খালেক হাওলাদারের সহযোগিতায় এলাকাবাসী আবদুর রহমানকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবদুর রহমানের মা ইয়াসমিন বেগম বলেন, আগামী মাসে আবদুল্লাহর দাখিল পরীক্ষা। তারা দুজন ঘরের সামনে বসে পড়ছিল। আমি ওদের জন্য খিচুড়ি রান্না করছিলাম। হঠাৎ আবদুর রহমানের চিৎকার শুনে সামনে এসে দেখি তার মাথা দিয়ে রক্ত পড়ছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মাহজবীন আহম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছে। মাথার ওপরে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, নিহত যুবকের দাদা আবদুল খালেক বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD