শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন গায়ক মিলন মাহমুদ

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন গায়ক মিলন মাহমুদ

Sharing is caring!

এবার নিজের নামের আগে ‘অভিনেতা’ যোগ করছেন গায়ক মিলন মাহমুদ। মানে, গায়ক হিসেবে শ্রোতাদের মন জয় করা মিলন মাহমুদ এবার অভিনেতা হিসেবে দর্শকের মন জয় করার মিশনে নামছেন।

হ্যাঁ, সম্প্রতি মাসুদ সেজানের ১০ পর্বের ওয়েব সিরিজ ‘আমার মেয়ে নায়িকা’তে অভিনয় করেছেন জনপ্রিয় এই গায়ক। কিছুদিন আগে রাজধানীর পুবাইল ও উত্তরায় শুটিং হয়েছে ওয়েব সিরিজটির। অচিরেই এটি উন্মুক্ত করা হবে বলে মিলন মাহমুদ জানিয়েছেন।

এ ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে মিলন মাহমুদ বলেন, এখানে আমি প্রযোজকের ভূমিকায় খল চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রটি অবশ্য আমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যদিও আমি নিজেকে অভিনেতা হিসেবে দাবি করছি না। তবে এটা ঠিক যে, চরিত্রটি আমার অবয়বকে ভালোই দাবি করছিল। তাই কাজটি আর ফিরিয়ে দিইনি। চেষ্টা করেছি ভালো অভিনয় করার। কেমন করেছি সেটা দর্শকই বিচার করুক। আর ভালোলাগা গল্প-চরিত্র পেলে আগামীতেও অভিনয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, এর আগেও অভিনয়ের জন্য অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু পছন্দ না হওয়ায় বিনয়ের সঙ্গে প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছি। এবার গল্প এবং চরিত্র ভালো লেগেছে। তাই উৎসাহ নিয়েই সানন্দে কাজটি করেছি।

মিলন মাহমুদএদিকে দুই বছর পর শনিবার (২৫ জানুয়ারি) নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ। ফিরোজ কবীর ডলারের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এস কে সমীর। কথা লিখেছেন নাম চূড়ান্ত না হওয়া সিনেমার নির্মাতা পরিচালক গোলাম মোস্তফা শিমুল নিজেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD