শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিএমপির চার থানায় বাতিল সেকেন্ড অফিসার পদ, যুক্ত হল ওসি অপারেশন

বিএমপির চার থানায় বাতিল সেকেন্ড অফিসার পদ, যুক্ত হল ওসি অপারেশন

Sharing is caring!

বরিশাল মহানগরীর চার থানায় যুক্ত হয়েছেন আরো চার ইন্সপেক্টর। এদের চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে ইন্সপেক্টর অপারেশন এর। সব মিলিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় দায়িত্ব পালন করছেন ১২ জন ইন্সপেক্টর। প্রশাসন, তদন্ত এবং অপারেশন এই তিন ভাগে ইন্সপেক্টরদের দায়িত্ব দেয়া হয়েছে থানায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ‘গত বছরের ডিসেম্বরে উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক বা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বেশ কিছু কর্মকর্তা। তাদের মধ্যে চারজনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় ইন্সপেক্টর (অপারেশন) এর দায়িত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে বরিশাল কোতয়ালি মডেল থানার সাবেক সেকেন্ড অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার পরে তাকে এয়ারপোর্ট থানার পরিদর্শক (ওসি-অপারেশন) এর দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কোতয়ালী মডেল থানায় ওসি-অপারেশন এর দায়িত্ব পেয়েছেন মোঃ মোজাম্মেল হক। কাউনিয়া থানায় ওসি-অপারেশনের দায়িত্ব দেয়া হয়েছে হিরন্ময় সরকার এবং বন্দর থানার ওসি-অপারেশনের দায়িত্ব দেয়া হয়েছে সঞ্জয় কুমারকে।

নগর পুলিশ সূত্রে জানাগেছে, ‘ইতিপূর্বে থানাগুলোতে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করতেন একজন করে জ্যেষ্ঠ উপ-পরিদর্শক। ওসি-অপারেশন পদ সৃষ্টির কারণে সেকেন্ড অফিসার পদ আর থাকছে না থানাগুলোতে। যারা ওসি-অপারেশন পদে যুক্ত হয়েছেন তারাই সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করবেন।

ওসি-অপারেশন পদে দায়িত্ব পালন করা এয়ারপোর্ট থানার পরিদর্শক বা ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ‘অফিসারদের ডিউটি বন্টন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, স্টুডেন্ট পুলিশিং কার্যক্রম, অভিযানে ফোর্স পাঠানোসহ সেকেন্ড অফিসাররা যেসব দায়িত্ব পালন করেছেন সেগুলোই পালন করছেন তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, ‘ওসি-অপারেশন নবসৃষ্ট কোনো পদ নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোতে চারজন করে ওসি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে একজন প্রধান, দু’জন তদন্ত এবং একজন অপারেশনাল দায়িত্ব পালন করছেন। তাই নতুন পদোন্নতি প্রাপ্ত পরিদর্শকদের মধ্যে চারজনকে বিএমপি’র চার থানায় ওসি-অপারেশন এর দায়িত্ব দেয়া হয়েছে। এরা ডিউটি বন্টন, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট পুলিশিং কার্যক্রম পরিচালনা করবেন। মূলত জনগণের সেবার মান আরো উন্নত এবং থানাগুলোতে যাতে মানুষ খুব সহজেই আরো ভালো সেবা পেতে পারে সে জন্য চার থানায় একজন করে ওসি-অপারেশন এর দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD