সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

Sharing is caring!

নড়াইল, টাঙ্গাইল, খুলনা ও ঢাকাসহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি শামসুল হক মনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার, সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ প্রমুখ।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং নড়াইল, টাঙ্গাইল, খুলনা ও ঢাকায় সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বিএমএসএফ জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD