বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাংগঠনিক আলাপকালে ছাত্রলীগ হামলা চালায় : সুজয়

সাংগঠনিক আলাপকালে ছাত্রলীগ হামলা চালায় : সুজয়

Sharing is caring!

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বিএম কলেজ ছাত্রলীগের কর্মী মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরিফুর রহমান লিওন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্সের চতুর্থ বর্ষের ছাত্র সুজয় শুভ ও সদস্য সচিব একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আলিসা মুনতাজ আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে সুজয় শুভ ও আলিসা মুনতাজের উপর হামলার প্রতিবাদে বিএম কলেজে মানববন্ধন করতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা তা করতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে। পরে দুপুর দেড়টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি একে আজাদ, বাসদের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্র প্রমূখ। এসময় তারা হামলাকারী ছাত্রলীগ কর্মীদের গ্রেফতারের দাবী জানান।

বরিশাল বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক সুজয় শুভ জানান, সেদিন বিএম কলেজে বসে কমরেড মুনের সাথে সাংগঠনিক আলাপ আলোচনা করছিলাম। সেসময় লিওন নামের ছাত্রলীগ নেতা দাবীদার আমাদের সেখান থেকে চলে যেতে বলে। আমি বলেছি আলোচনা শেষে চলে যাবো। একপর্যায়ে লিওন আমাদের উদ্দেশ্যে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করলে লিওনের নেতৃত্বে আমাদের উপর ২৫/৩০ জন হামলা চালিয়ে আহত করে। আমি শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলাম। বিষয়টি কলেজ প্রশাসনকে জানানো হয়েছে, তাছাড়া পুলিশও জানে। আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কলেজ প্রশাসন নিবে। ছাত্রলীগকে তো দায়িত্ব দেয়া হয়নি এই কাজ করার জন্য। আমাদের উপর হামলাকারীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD