রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

বরিশালে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

Sharing is caring!

পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারা দেশের মতো বরিশালেও কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছেন জেলা কালেক্টরেট সহকারীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টার কর্মসূচি পালন করেন তারা।

বরিশালের কর্মসূচি চলাকালে জেলা কালেক্টরেট সহকারী সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক বারেক মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জানাগেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়াও কর্মসূচির মধ্যে আগামীকাল ২২ ও ২৩ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD