বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মডেল নীলাঞ্জনাকে বিয়ে করছেন অভিনেতা সুমিত

মডেল নীলাঞ্জনাকে বিয়ে করছেন অভিনেতা সুমিত

Sharing is caring!

ফেসবুকে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। ৮ মাস প্রণয়ের পর শুভ পরিণয় ঘটতে যাচ্ছে অভিনেতা সুমিত সেনগুপ্ত ও মডেল নীলাঞ্জনা ঘোষের।

গত মাসে নীলাঞ্জনার আশীর্বাদ (বাগদান) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রংপুরে হচ্ছে সুমিতের আশীর্বাদ। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তাদের হলুদ অনুষ্ঠান। এর দুইদিন পর সাত পাঁকে বাঁধা পরবেন তারা।

আশীর্বাদের অনুষ্ঠান থেকে সুখবরটি জানিয়ে সুমিত সেনগুপ্ত বাংলানিউজকে বলেন, দু’জন দুজনকে পছন্দ করেছি। জীবন সঙ্গী হিসেবে বেঁছে নিয়েছি। কিন্তু বিয়ের সকল আনুষ্ঠানিকতা পারিবারিকভাবেই হচ্ছে। আমরা দু’জন অনেক আনন্দিত। সবাই আমাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন, এটাই চাওয়া।

সুমিতের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ২০১২ সালে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপন দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। কাজ করেছেন ছোট ও বড় পর্দায়। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ‘সেদিন বৃষ্টি ছিল’, ‘মিয়া বিবি রাজি’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘পদ্মার প্রেম’ ইত্যাদি। এছাড়া তার বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

বর্তমানে আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দুই পর্বেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুমিত। প্রথম পর্ব মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।

পিরোজপুরের মেয়ে নীলাঞ্জনা ঘোষ। দুই বছর আগে তারও বিজ্ঞাপনে কাজ করে শোবিজে যাত্রা শুরু। গত বছর হাবিব ওয়াহিদের ‘ডুবে যাই’ গানচিত্রের মডেল হয়ে সবার নজর কেড়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD