বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কারিগরি শিক্ষায় বেকারত্ব দূর হয়

কারিগরি শিক্ষায় বেকারত্ব দূর হয়

Sharing is caring!

বরিশাল জেলার মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১টায় বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দিন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষায় প্রশ্রিক্ষণ প্রাপ্তরা সহজেই কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষার প্রতি জোর দিয়েছেন। সাধারন শিক্ষার পাশাপাশি একটি কারিগরি বিষয়ে প্রশিক্ষন নিলে সহজেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। দেশে প্রতিনিয়তই বেকারত্ব কাটছে উল্লেখ করে তিনি বলেন, দেশে শিক্ষার ও উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পেলেও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীরা কম আসছে। অথচ এই কারিগরি শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশের বেকারত্ব দুর করা সম্ভব।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) অজিত কুমার ঘোষ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারমান ড. মুরাদ হোসেন মোল্লা, পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।

সভাপতিত্ব করেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মো. ছানোয়ার হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD