বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে আশাবাদী পরিচালক

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নিয়ে আশাবাদী পরিচালক

Sharing is caring!

২০০১ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে দেবাশীষ বিশ্বাসের। প্রায় ১৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার এই সিনেমাটির সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সম্প্রতি এটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

আগামী ঈদুল ফিতরের আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ভালো ব্যবসা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন দেবাশীষ বিশ্বাস।

বাংলানিউজকে তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা আমাকে জানিয়েছেন, তারা সিনেমাটি দেখে হেসেছেন, আনন্দিত হয়েছেন। এটাই আমার জন্য বড় প্রাপ্তি। আশা করছি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখে দর্শকদেরও মন ভরে যাবে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে দেবাশীষ বলেন, চূড়ান্ত তারিখ কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ঈদের আগেই মুক্তি পাবে এটা নিশ্চিত করে বলতে পারি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র ব্যবসা নিয়ে বেশ আশাবাদী দেবাশীষ বিশ্বাস। ইন্ডাস্ট্রির এমন মন্দা সময়েও যেখানে অন্য সিনেমাগুলো লগ্নি ফেরত পাচ্ছে না, সেখানে তার সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে মনে করেন তিনি।

‘সিনেমার ব্যবসায় এখন খরা চলছে। তবে আমি এইটুকু বলতে পারি, এমন খরার মধ্যেও অঝোর বৃষ্টি না হোক, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এক পশলা বৃষ্টি ঠিকই ঝরাবে।’

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

বাপ্পি-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান ও সুব্রতসহ অনেকে। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।  চিত্রনাট্য ও সংলাপ দেবাশীষ বিশ্বাসের নিজেরই।

সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD