বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মুলাদীতে কুড়িয়ে পাওয়া আতশবাজি পোড়াতে গিয়ে শিশু আহত

মুলাদীতে কুড়িয়ে পাওয়া আতশবাজি পোড়াতে গিয়ে শিশু আহত

Sharing is caring!

মুলাদীতে কুড়িয়ে পাওয়া আতশবাজি পোড়াতে গিয়ে হাচান নামের ৮ বছরের এক শিশু মারাত্মক আহত হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আতশবাজির উৎসবের পরিত্যক্ত আতশবাজি অপসারণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আহত শিশুর পরিবার।

জানাগেছে, গত ১১ জানুয়ারি রাতে মুলাদী উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠান পালন শেষে রাতে মুলাদী সরকারি কলেজ মাঠে আতশবাজির উৎসব আয়োজন করে। ওই সময় অনেক আতশবাজি সম্পূর্ণ বিস্ফোরিত না হয়ে পরিত্যক্ত অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকে। গত ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে মুলাদী পৌর সদরের আশরাফ মল্লিকের ছেলে হাচান কলেজ মাঠের মধ্যে একটি আতশবাজি কুড়িয়ে পায়। পরে সে আগুন পোহানোর জন্য জ্বালানো আগুনের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যেই আতশবাজিটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং শিশু হাচানের ডান হাতের অধিকাংশ পুড়ে যায়। পাশে ব্যাডমিন্টন খেলতে থাকা খেলোয়াড়রা হাচানকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

শিশু হাচান তার পিতার কাছে জানায়, মুলাদী কলেজ মাঠে সে একটি কাগজ কুড়িয়ে পায় এবং বাচ্চাদের জ্বালানো আগুনের মধ্যে পোড়ানোর জন্য সেটি ধরতেই বিস্ফোরিত হয়। এব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, উপজেলা প্রশাসনের আতশবাজির উৎসবে পরিত্যক্ত আতশবাজিগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। কোনো অবস্থাতেই পরিত্যক্ত আতশবাজি থাকতে পারে না। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD