বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘর উদ্বোধন

বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘর উদ্বোধন

Sharing is caring!

বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘর উদ্বোধণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় উজিরপুরে এসব উদ্বোধণ করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদনের আয়োজনে উজিরপুরে মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ, যাদুঘর, মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উঃ মালিকান্দা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর আওয়ামীলীগের সভাপতি এস, এম, জামাল প্রমূখ।

শুরুতে জেলা প্রশাসক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতিসৌধ ও যাদুঘরের উদ্বোধন করা হয়।

পরে এক আলোচনা সভা শেষে স্কুলের ও অনাথ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন।

বিতরণ শেষে মাস্টার দা সূর্যসেন অনাথ শিশু সদন ছাত্রাবাস ও উঃ মালিকান্দা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD