রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মিরপুরে ভবন থেকে বৃদ্ধাসহ গৃহকর্মীর মরদেহ উদ্ধার

মিরপুরে ভবন থেকে বৃদ্ধাসহ গৃহকর্মীর মরদেহ উদ্ধার

Sharing is caring!

রাজধানীর মিরপুর-২ নম্বরের (ব্লক-এ, রোড ২) একটি বাসা থেকে এক বৃদ্ধা (৭০) ও গৃহকর্মীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডের থানা পুলিশ।

ঘটনাস্থল থেকে মডেল থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

মিরপুর ডিভিশনের উপ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ জানান, মিরপুরের দুটি মরদেহ উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুয়েকদিন আগে ওই কাজের মেয়ে এ বাসায় কাজে এসেছে। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কী-না সেটা এখনো জানতে পারিনি। তবে তার একটা পালক ছেলে ছিল, সব সময় যাওয়া-আসা করত। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঘটনা আরো জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD