মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগরে তন্নিমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) সকালে ঈশ্বরদী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

তন্নিমা সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুর ছাত্তার প্রমাণিকের মেয়ে এবং মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।

সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, মেয়েটির সাকিব নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে মধ্যে বাবার মোবাইল ফোন নিয়ে ওই ছেলের সঙ্গে কথা বলতো সে। সামনে এসএসসি পরীক্ষা তাই বিষয়টি নিয়ে তার মা একটু বকাবকি করেছিল। এ কারণে সে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে শুক্রবার রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD