রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাকিস্তান থেকে উড়ে এলো ৮২ টন পেঁয়াজ

পাকিস্তান থেকে উড়ে এলো ৮২ টন পেঁয়াজ

Sharing is caring!

পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আজারবাইজানের সিল্ক ওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি কার্গো উড়োজাহাজ।

বুধবার (২০ নভেম্বর) সোয়া সাতটার দিকে কার্গোটি বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, শাদ এন্টারপ্রাইজ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করেছে। যে কেউ যোকোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানি করতে পারে। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় ১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ। রাত ১টার সময় সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহি উড়োজাহাজে জেদ্দা হয়ে পেঁয়াজ অসাবে মিশর থেকেও।

১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে বাংলাদেশ।

পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) এক কর্মকতা জানিয়েছিলেন, অন্তত ১২টি কন্টেইনারভর্তি পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হবে। করাচি-ভিত্তিক প্রতিষ্ঠান রোশান এন্টারপ্রাইজের সঙ্গে বাংলাদেশের তাশো এন্টারপ্রাইজের মধ্যে পেঁয়াজ আমদানি-রপ্তানি বিষয়ক একটি চুক্তি হয়েছে। চুক্তি মোতাবেক প্রতি টন চালান ৬০০ ডলার মূল্যে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD