বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

সৃজিত-মিথিলার বিয়ে ২২ ফেব্রুয়ারি!

Sharing is caring!

বেশ কয়েক মাসে ধরেই ভারতের বাংলা সিনেমার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে দু’জন সম্পর্কটাকে বরাবরই বন্ধুত্ব বলে দাবি করে আসছেন। এবার শোনা যাচ্ছে সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

সৃজিতের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এমনটি জানিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত সংবাদে জানানো হয়, নতুন বছরের ২২ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বন্ধুদের একটি অনুষ্ঠানে মিথিলা ও সৃজিতের প্রথম দেখা হয়। এরপর থেকে তারা নিয়মিত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ রাখেতে শুরু করেন। সেখান থেকেই তৈরি হয় ঘনিষ্ঠতা।

সৃজিতের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে অর্ণবের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য কলকাতাও গিয়েছেন মিথিলা।

এদিকে গুঞ্জন রয়েছে, সম্প্রতি মিথিলার পরিবারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিক আলোচনা করতে ঢাকায় আসেন সৃজিত। তবে বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অস্বীকার করেননি তিনি। বলেন, ‘এটা সত্যি না। মিথিলার পরিবারকে আমি অনেকদিন ধরে চিনি। তার পরিবারের সঙ্গে দেখা করতে আমার বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই।’

আর বিয়ে প্রসঙ্গে সৃজিত বলেন, ‘বিয়ে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার ব্যক্তিগত কিছু ছবি ফাঁস হয়ে যাওয়ায় পর চারপাশ সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। এই ঘটনায় সাইবার অপরাধ বিভাগে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানান মিথিলা। তখন তার পাশে থাকার ঘোষণা দেন সৃজিত মুখার্জি।

২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD