বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিআরবি’র জোড়া খুন মামলার আসামিসহ গ্রেফতার ৫

সিআরবি’র জোড়া খুন মামলার আসামিসহ গ্রেফতার ৫

Sharing is caring!

চট্টগ্রাম:
নগরের এনায়েত বাজার রাণীর দীঘির পাড় এলাকার একটি বাসা থেকে সিআরবি’র জোড়া খুন মামলার আসামিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) ভোরে ইসহাক ভিলার ৩য় তলার বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

গ্রেফতার পাঁচজন হলেন- সিআরবি’র জোড়া খুন মামলার আসামি শেখ ফরিদ আহম্মদ (৪৩), মাদক বিক্রেতা ও ২০ মামলার আসামি মো. আলাউদ্দিন (৪৬), ছিনতাইকারী মোহাম্মদ ইয়াকুব (৩৮), মাদক বিক্রেতা শিমুল বিশ্বাস (৫০) ও অস্ত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম(৪৩)।

পুলিশের দাবি, ওই বাসায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম স্লাইড কেইস, ব্যারেল, পিস্তল গ্রিফ উইথ ট্রেগার মেকানিজম এর ভাঙা অংশ, স্পিং, স্প্রিংবিহীন ম্যাগজিন, পিস্তলের গ্রিফ কভার, রেত পাথর, পিস্তলের বডি লগিং পিন, অস্ত্র মেরামতের ধাতব প্লেট, ১১০ পিস ইয়াবা, দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, শেখ ফরিদ আহম্মদ সিআরবি’র জোড়া খুন মামলার তালিকাভুক্ত আসামি। এছাড়া অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD