শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
প্রধানমন্ত্রীকে বিএনপির এমপি হারুনের ধন্যবাদ

প্রধানমন্ত্রীকে বিএনপির এমপি হারুনের ধন্যবাদ

Sharing is caring!

জাতীয় সংসদ ভবন থেকে:
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুততম সময়ের মধ্যে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও দলটির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তৃতাকালে হারুন অর রশিদ প্রধানমন্ত্রীকে এ ধন্যবাদ জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন অর রশিদ বলেন, সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে এত দ্রুততম সময়ে আর কোনো চার্জশিট হয়েছে বলে আমার জানা নেই। এজন্য প্রধানন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সদিচ্ছা ছিল বলেই এটা হয়েছে। এজন্যই আমি বলছি সদিচ্ছা থাকলে সব সমস্যাই দ্রুত সমাধান করা সম্ভব।

এদিকে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার ১৭৪ বিধিতে দেওয়া বক্তব্যের পরই হারুন অর রশিদ বক্তব্য দিতে দাঁড়ান। স্বৈরশাসনবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন সম্পর্কে রাঙ্গা তার কটূক্তির কারণে বারবার ক্ষমা প্রার্থনা করেন সংসদের কাছে।

তখন বিএনপি নেতা হারুন তার বক্তব্যে রাঙ্গার নাম উল্লেখ না করে বলেন, ট্রিগারে চাপ পড়ে বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে তা আর ফিরে আসে না। ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা হয় না।

এ সময় হারুন অর রশিদকে থামিয়ে দেন স্পিকার। স্পিকার বলেন, কেউ ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দিলে তারপর আর কোনো বক্তব্য হয় না। আপনি বসুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD