রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’ ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

Sharing is caring!

সরকারের হিসাবমতে ঘূর্ণিঝড় বুলবুলে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে ১১ জন ঝড়ে গাছচাপা পড়ে এবং একজন আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া ঝড়ের সময় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আশ্রয়কেন্দ্রে এবং বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালি আশ্রয় কেন্দ্রে দু’টি শিশু জন্মগ্রহণ করেছে।

সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে দেশের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ১০টি জেলার ১৭টি উপজেলায় মোট ৪৮ জন আহত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত এসব এলাকার হাসপাতালগুলোতে গুরুতর অবস্থায় মোট ২৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ছয়জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুলে এ পর্যন্ত (সোমবার সকাল সাড়ে ১০টা) ১২ জন মারা গেছেন। এদের মধ্যে দুইজন শনিবার (০৯ নভেম্বর) এবং বাকি ১০ জন রোববার (১০ নভেম্বর) মারা গেছেন।

মারা যাওয়াদের পরিচয় হলো- বরিশালের উজিরপুরের আশা লতা মজুমদার (৬৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের হামিদ কাজী (৬৫), পিরোজপুরের নাজিরপুরের মনি মণ্ডল (৫৫), খুলনার দীঘলিয়ার আলমগীর (৪০), দাকোপের প্রমিলা মণ্ডল (৫২), বাগেরহাটের ফকিরহাটে হীরা বেগম (২৫), রামপালের সামিয়া (১৫), শরীয়তপুরের নরিয়ার আলীবক্স (৭০), ডামুড্ডার আলেয়া বেগম (৫০), গোপালগঞ্জ সদরের মতি বেগম (৬৫) ও কোটালীপাড়ার হাওলাদার (৭০) গাছচাপা পড়ে এবং বরগুনা সদরের হালিমা খাতুন (৭০) আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তাছাড়া ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে দুর্যোগপ্রবণ ১০টি জেলার ১০৮টি উপজেলায় এক হাজার ৬৩ ইউনিয়নে এক হাজার ৪৮৪টি মেডিক্যাল টিম কাজ করে। আশ্রয় কেন্দ্রের সংখ্যা ছিল পাঁচ হাজার ৫৮৭টি। এসব আশ্রয় কেন্দ্রে ২০ লাখ ৬৬ হাজার ৮০৩ জন আশ্রয় নিয়েছিলেন। মেডিক্যাল টিমগুলো মেডিক্যাল অফিসার, সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ উপ-সহকারী, কমিউনিটি মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী সিএইচসিপি ও অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে গঠন করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র দিন জন্মগ্রহণ করা শিশুটির নাম রাখা হয়েছে ঝড়ের নাম অনুসারে ‘বুলবুলি’। মা ও শিশু দুটি স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সুস্থ আছে বলে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে।

ঘূর্ণিঝড় বুলবুলের দিনে জন্ম, নাম রাখা হলো বুলবুলি 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD